শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফ্রি’তে দেখা যাবে ‘মৃধা বনাম মৃধা’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও পারিবারিক গল্প নিয়ে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ দেশের সিনেমাহলে মুক্তি পেয়েছিল গেল বছরের ডিসেম্বরে। তারিক আনাম খান, সিয়াম আহমেদ ও নোভা ফিররোজ অভিনীত এ ছবি মুক্তির পর কাঁদিয়েছিল সিনেমা হলের দর্শকদের। ছবিটি দেখে অনেকেই বলেছিলেন, গত বছরের অন্যতম শ্রেষ্ঠ ছবি ‘মৃধা বনাম মৃধা’!
নতুন খবর, ‘মৃধা বনাম মৃধা’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। ঈদুল ফিতরের দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি অ্যাপ’-এ ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক। সম্পূর্ণ ফ্রি’তে যে কোনো অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এবং অ্যান্ড্রয়েড টিভির মাধ্যমে ‘মৃধা বনাম মৃধা’ দেখা যাবে বলে নিশ্চিত করেছে টফি কর্তৃপক্ষ। টফি-এর ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, এই ঈদে আমাদের প্রথম অরিজিনাল ছবি ‘মৃধা বনা মৃধা’ টফি-তে মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, সামাজিক প্রাসঙ্গিকতার জন্য সকল বয়সী দর্শক ‘মৃধা বনাম মৃধা’ পছন্দ করবেন। রনি ভৌমিকের পরিচালনায় ‘মৃধা বনাম মৃধা’-তে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেন সানজিদা প্রীতি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com