গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে পাদপ্রদীপের আলোয় আসা পোলিশ কন্যা ইগা সিয়ানতেক সম্প্রতি প্রথমবারের মতো নারী টেনিসের র্যাংকিংয়ে উঠেছেন এক নম্বরে। এরপর তিনি আরো অপ্রতিরোধ্য। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অ্যাশলেই বার্টির কাছে পরাজিত হলেও তারপর টানা চারটি ডাব্লিউটিএ শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন তিনি। আজ জার্মানির স্টুটগার্টে পোরশে গ্রাঁ প্রিঁর ফাইনালে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে শিরোপার স্বাদ পান সিয়ানতেক। এ নিয়ে ২৩ ম্যাচে অপরাজিত থাকলেন ইগা। তিনি স্টুটগার্ট অভিষেকেই শিরোপা জিতে নিলেন এবং গতবারের ফাইনালিস্ট সাবালেঙ্কাকে সরাসরি সেটে হারাতে সময় নেন ১ ঘণ্টা ২৪ মিনিট। এটি তার ক্যারিয়ারের সপ্তম ডাব্লিউটিএ শিরোপা এবং সাতটি ফাইনালেই তিনি সরাসরি সেটে জয়ের কৃতিত্ব দেখান। চলতি বছর চতুর্থ শিরোপা জিতলেন সিয়ানতেক। এর আগে দুবাই, ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামিতে শিরোপা জয় করেন টেনিসের নতুন সুপারস্টার। এই জয়ে লাল রঙা পোরশে গাড়ি ছাড়াও নগদ ৯৩ হাজার ৮২৩ ইউরোর চেক পেয়েছেন ১৯ বছর বয়সী সিয়ানতেক। ডাব্লিউটিএ ট্যুর।