শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘গ্রেট গার্লফ্রেন্ড’ মেহজাবীন

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

ব্যস্ত শহরে হঠাৎই বৃষ্টি নেমে এলো। আকাশ দৌড়ে আশ্রয় নেয় এক চায়ের দোকানে। সামনে তাকিয়ে দেখে গাড়ি থেকে একটি হাত বেরিয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে। অনামিকায় ছোট্ট একটা রিং। দৃশ্যটি থেকে মুগ্ধ হয়ে পড়ে আকাশ। প্রেমে পড়ে যায় অচেনা মেয়েটির।
এমন প্রেমময় গল্পটি লিখেছেন রাজীব আহমেদ। সেটি নিয়ে সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন অনন্য ইমন। ‘গ্রেট গার্লফ্রেন্ড’ নামের এই নাটকে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার চরিত্রের নাম মেঘলা। নাটকটিতে আরও আছেন জোভান। গল্পটি প্রসঙ্গে নাট্যকার রাজীব আহমেদ জানান, ‘এই গল্পের শুরুটা বেশ কাব্যিক। তবে এরপরেই সেটি গড়ায় ছিনতাইকারী ও থানা-পুলিশে!
নির্মাতা অনন্য ইমন জানান, ‘এই গল্পটির মাধ্যমে পছন্দের মানুষটিকে খুঁজে পাওয়ার জন্য একজন যুবকের অসাধ্য সাধন দেখানো হয়েছে। গল্পটির বাঁকে বাঁকে অনেক টুইস্ট রয়েছে। আশা করছি দর্শকরা রোমাঞ্চিত হবে কাজটি দেখে।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘গ্রেট গার্লফ্রেন্ড’ মুক্তি পাচ্ছে ঈদের বিশেষ সূচিতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com