শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদে হানিফ সংকেতের ‘ধন্য জনের অন্য মন’

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

প্রতি বছরের মতোই এবারও ঈদ নাটক নিয়ে আসছেন হানিফ সংকেত। নাটকের নাম ‘ধন্য জনের অন্য মন’।
হানিফ সংকেতের নাটক মানেই গল্পের ভিন্নতা ও বৈচিত্র্য এবং সামাজিক বক্তব্য। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মীর সাব্বির, সারিকা সাবরিন, জামিলুর রহমান শাখা, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, তারিক স্বপন, সুজাত শিমুল, নজরুল ইসলাম, হাশিম মাসুদ, সাদিয়া তানজিন, সিলভিয়া কুইয়াসসহ অনেকেই।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের এক মেম্বারের প্রশংসায় পঞ্চমুখ পুরো গ্রাম। ভালো মানুষ ও গরীবের বন্ধু হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে। তাই চারিদিকে তাকে নিয়ে ধন্য ধন্য পড়ে যায়। এই মেম্বারেরই প্রতিবাদী ছোট ভাই, সহজ-সরল স্ত্রী এবং গ্রামের একজন মোবাইল প্রেমিক মেয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। ‘ধন্য জনের অন্য মন’ নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী এবং কণ্ঠ দিয়েছেন শাহীন ও রিয়াদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com