রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম পরিবর্তন করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, ব্যবসায়িক এবং অফিসের কাজের জন্যও ব্যবহার হচ্ছে এই প্ল্যাটফর্মটি। পাশাপাশি গ্রুপ চ্যাটের জন্যও অত্যন্ত জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। স্কুল, কলেজের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা অফিসের চ্যাটের জন্য গ্রুপ। অসংখ্য গ্রুপে অ্যাড আছেন নিশ্চয়। শুধু গ্রুপে থাকাই নয়, অনেকে বিভিন্ন ধরনের গ্রুপের অ্যাডমিনও আছেন। হোয়াটসঅ্যাপের একটি সুবিধা হচ্ছে চাইলেই গ্রুপের নাম পরিবর্তন করা যায়। গ্রুপ অ্যাডমিনদের জন্য বেশ কয়েকটি ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে। যেগুলো ওই গ্রুপে থাকা বাকি মেম্বররা ব্যবহার করতে পারেন না। এরমধ্যে গ্রুপের নাম পরিবর্তন করা অন্যতম।
অ্যান্ড্রয়েড থেকে কাজটি করতে হলে- > প্রথমে যে গ্রুপের নাম পরিবর্তন করতে চাইছেন সেই গ্রুপ ওপেন করুন। > এরপর গ্রুপের একদম উপরে ডান কোণে থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। > এরপরই একটি ড্রপডাউন মেনু খুলে যাবে। এখানে সবার উপরে গ্রুপ ইনফো নামের যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করলেই গ্রুপের সম্পর্কে বিভিন্ন তথ্য একটি স্ক্রিনে দেখা যাবে। > এরপর আবার ডানদিকের কোণে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন। ফের একটি ড্রপডাউন মেনু খুলবে এবং সেই মেনুর দুই নম্বর অপশনটি থাকবে চেঞ্জ সাবজেক্ট। সেখানে ক্লিক করুন। > একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে নাম চেঞ্জ করতে পারেন।
ডেস্কটপ থেকে নাম পরিবর্তন করতে চাইলে- > প্রথমে নির্দিষ্ট গ্রুপ ওপেন করুন। > এরপর গ্রুপ নেমের উপর ক্লিক করতে হবে। > ক্লিক করার সঙ্গে সঙ্গে ডানদিকে গ্রুপের নাম সহ বিভিন্ন তথ্য ফুটে উঠবে। > এরপর গ্রুপ নেমের উপর ক্লিক করুন। > নতুন নাম টাইপ করুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com