রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুলফিকার ভুট্টোর রেকর্ড ভেঙে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে নানা জুলফিকার আলী ভুট্টোর রেকর্ড ভেঙে দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। গত বুধবার অক্সফোর্ড পড়ুয়া বিলাওয়ালকে ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ পড়ান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথ নেয়ার দিন তার বয়স ছিল ৩৩ বছর ৭ মাস ৬ দিন। বিলাওয়ালের নানা সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ৩৫ বছর ৫ মাস ১০ দিন বয়সে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এরপর সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়া হিনা রব্বানি খার বয়স ছিল ৩৩ বছর ৮ মাস ১ দিন। বর্তমান মন্ত্রিসভায় হিনাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পাচ্ছেন বিলাওয়াল।

বিলাওয়াল প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে এবং প্রয়াত আরেক প্রধানমন্ত্রী ও পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর নাতি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com