শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাড়িতে কখন ডায়াবেটিস মাপলে সঠিক ফলাফল পাবেন?

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

প্রতিবছর ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডায়াবিটিস বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে এই রোগ নিয়ে এখনো অনেকের মধ্যেই তেমন সচেতনতা নেই। এর ফলেই বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। এই রোগকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়- টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস। টাইপ ১ ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন শরীরে তৈরিই হয় না। কম বয়সীরাই টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হয় বেশি। আর টাইপ ২ ডায়াবেটিস মূলত বড়দেয় হয়। এই রোগে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয় না বা তৈরি হলেও শরীর তা কাজে লাগাতে পারে না। ডায়াবেটিস রোগীদের উচিত সব সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা। এজন্য প্রায় প্রতিদিনই ডায়াবেটিস পরিমাপ করা অপরিহার্য। তবে অনেকেই সুগার মাপার নির্দিষ্ট নিয়মকানুন জানেন না। বিশেষ করে কোন সময় ডায়াবেটিস মাপা উচিত তা অনেকেরই অজানা। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত হলো, সঠিক রিডিং পেতে দিনে ৬ বার সুগার মাপতে হবে। সকালে উঠে খালি পেটে অর্থাৎ ৬-৮ ঘণ্টা খালি পেট থাকতে হবে এক্ষেত্রে। আবার সকালের নাস্তার ২ ঘণ্টা পর করতে হবে। দুপুরের খাবারের আগে করতে হবে। এর ২ ঘণ্টা পর আবারও মাপতে হবে। এরপর রাতের খাবারের আগে একবার ও খাওয়ার ২ ঘণ্টা পর আরও একবারসহ দিনে মোট ৬ বার পরীক্ষা করতে হবে। তবে এই নিয়ম সবার জন্য নয়। এ বিষয়ে কলকাতার আর এন টেগোর হাসপাতালে বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডা: হৃদীশ নারায়ণ চক্রবর্তী জানান, যাদের সুগার খুব ওঠানামা করছে, বারবার হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল করছে, রোগীকে হাই ডোজে ইনসুলিন নিতে হচ্ছে- তাদের উচিত এই নিয়ম মেনে দিনে ৬ বার সুগার পরিমাপ করা। কারণ তাদের ওষুধ বা ইনসুলিনের ডোজ ঠিক করতে কাজে লাগে এই রিডিং। এক্ষেত্রে শুধু মাপলেই হবে না, বরং মাপার পর লিখে রাখতে হবে সেই রিডিং। এরপর নির্দিষ্ট দিন পর সেই রিডিং নিয়ে হাজির হতে হবে চিকিৎসকের কাছে। এবার চিকিৎসক ওই রিডিং দেখেই আপনার প্রেসক্রিপশন লিখবেন।

চিকিৎসকের মতে, ল্যাব ও বাড়িতে করা সুগার টেস্টের রিপোর্ট কখনো এক হয় না। এর কারণ হলো, বাড়িতে আঙুলের ডগা থেকে নিচ্ছেন রক্ত। আর ল্যাবে নেওয়া হচ্ছে রক্তনালি থেকে। এই দুই রক্তের মধ্যেই একটু পার্থক্য থাকে। অর্থা সামান্য কমবেশি হতেই পারে। ডা. চক্রবর্তী জানান, অনেকেই যখন তখন সুগার মাপেন, যার কোনো প্রয়োজন নেই। কোনো কারণ ছাড়া এমনটা একেবারেই করবেন না। এছাড়া যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তারা বাড়িতে ১৫ দিনে বা ১ মাসে ১ বার মাপলেও চলবে। তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রোজ মাপতে যাবেন না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com