বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চালকহীন গাড়ি আনছে ওলা

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

যতই দিন যাচ্ছে ততই বাড়ছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তাও বাড়ছে। একদিকে জ্বালানি খরচের ঝামেলা যেমন নেই তেমনি এই স্কুটার এক চার্জে চলে অনেক দূর পর্যন্ত। ইদানিং বিশ্বের গাড়ির গবেষণাকারী মহল মজেছে স্বয়ংচালিত বা অটোনোমাস গাড়ি তৈরিতে। সহজ ভাষায় বললে এই জাতীয় গাড়ি চালকের হস্তক্ষেপ ছাড়াই রাস্তায় নিরাপদভাবে চলাফেরা করতে সক্ষম। ই-কারের জগতে ওলা এক প্রতিষ্ঠিত নাম। এবার চালকহীন গাড়ি আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী দু’বছরের মধ্যে ভারতীয় বাজারে অটোনমাস গাড়ি বাজারে আনার কথা ঘোষণা করল ওলা। ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, তারা এরই মধ্যে একটি স্বয়ংক্রিয় গাড়ির টেস্টিং শুরু করেছেন। যেটি দু’বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হবে। আসন্ন গাড়িটির দাম ১০ লাখ টাকার কাছাকাছি রাখা হবে, যাতে সাধারণ মানুষের কেনার উপযোগী হয় এটি।
কিছুদিন আগে সংস্থার তামিলনাড়ুর পোচামপল্লীর ৫০০ একরের ইলেকট্রিক টু-হুইলার তৈরির কারখানায় একটি স্বয়ংচালিত পণ্যবাহী গাড়ির প্রদর্শন করা হয়েছিল। যাতে রয়েছে খরউঅজ প্রযুক্তি অর্থাৎ ‘লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি’। এ গাড়িগুলো হাসপাতাল, শপিং মল, অফিস এবং পাবলিক প্লেসে ব্যবহারের জন্য বিদেশের বাজারে রপ্তানি করা হবে। আবার এই বছরের শেষের দিকে একটি কম দামের ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সূত্র: জিনিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com