বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জ্বালানি ছাড়াই চলবে ট্রেন! মাধ্যাকর্ষণ শক্তিতে চার্জ হবে ব্যাটারি!

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

তেল, কয়লার মতো জ্বালানী লাগবে না। বিদ্যুৎ লাগলেও তা চিরাচরিত শক্তি থেকে নেওয়া নয়। তার বদলে ট্রেন ছুটলেই ব্যাটারিতে চার্জ হয়ে যাবে। আর সেই ব্যাটারিই ছুটিয়ে নিয়ে যাবে ট্রেন। ২০৩০ সালের মধ্যেই এমন ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে। নাম দেওয়া হয়েছে ‘ইনিফিনিটি ট্রেন’।
‘ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং’ নামে ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, বিশ্বে প্রথম এমন ট্রেন বানানোর উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকু। ইনফিনিটি ট্রেন তৈরির জন্য তারা ব্রিটেনের ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিংকে কিনে নিয়েছে।
বলা হচ্ছে এই ট্রেন চালু হলে যেমন জ্বালানি বাবদ খরচ কমে যাবে, তেমনই পরিবেশ দূষণও কমবে। একই সঙ্গে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সময় নষ্ট হবে না। পাশাপাশি বারবার জ্বালানি ভরার ঝক্কিও থাকবে না। কারণ, এই ট্রেন চলার সময়ে নিজের থেকেই ব্যাটারি চার্জ করে নেবে। প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকুর সিইও এলিজাবেথ জেইনস সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, ইনিফিনিটি ট্রেন হবে বিশ্বের সেরা ট্রেন। সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎচালিত ট্রেন। একই সঙ্গে এটিই হবে বিশ্বের প্রথম ট্রেন, যেটি থেকে একটুও দূষণ হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com