বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে বিএনপির দোয়া মাহফিল ও খাবার বিতরণ

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও :
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল ও গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান এর সভাপতিত্বে, দোয়া পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শহীদ জিয়ার দীর্ঘ কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিম, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,দফতর সম্পাদক মামুন অর রশিদ মামুন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি আলমামুন আলম, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ চৌধুরী, দেলোয়ার হোসেন, সদর থানা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর সাধারণ সম্পাদক তারিক আদনান, ছাত্রদল সভাপতি মো. কায়েস প্রমুখ। আলোচনা সভা শেষে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।

এমএস/প্রিন্স/প্রতিনিধি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com