শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পটিয়ায় যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ নেতা জমির উদ্দিন, সাইফুল ইসলাম ও ইকবাল হোসেন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার পটিয়া রেল ষ্ট্যাশন চত্বরে পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, বক্তব্য রাখেন মোঃ আলমগীর, সাহাব উদ্দীন, জমির উদ্দিন, সোহেল ইমরান, সাইফুল ইসলাম, মোরশেদ আলম, সাইফুল ইসলাম শাহীন। সভায় কেন্দ্রীয় নেতা বদিউল আলম বলেন, জমির উদ্দিন সহ যুবলীগ নেতারা হুইপ সামশুল হক চৌধুরী এমপির রোষানলের শিকার। তার অনুসারী সন্ত্রাসীরা গত ১৯ এপ্রিল জমির উদ্দিন সহ ৩ যুবলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে ব্রাশফায়ার করে। এসময় যুবলীগ নেতারা গুরুতর জখম হয়। হামলাকারীরা হুইপের অনুসারী হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছে না। তিনি আরও বলেন গত ২৯ এপ্রিল হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে ইফতার মাহফিলে হামলা করে মারধরের পরে রক্তাক্ত অবস্থায় গাছের সাথে বেধে রাখে হুইপের অনুসারীরা। তিনি এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com