শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে রোববার দুপুরে ৩ দিন ব্যাপী জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন , স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড.মোঃ শাহ আজম,শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম,পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। পরে দেশের সুনামধন্য শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। ৩ দিন ব্যাপী কবিগুরুর জন্ম বার্ষিকী উপলক্ষে রয়েছে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com