বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশাল শেবাচিমতে টয়লেটের পাইপ ভেঙে সদ্যোজাত শিশুকে উদ্ধার করেছে পিতা

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেটের পাইপ ভেঙে এক নবজাতক?কে উদ্ধার করেছেন বাবা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বিষয়টি নি?শ্চিত ক?রেন। নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ জেলে ও মা শিল্পী বেগম গৃহিণী। তাদের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকায়। নেয়ামত উল্লাহ বলেন, ‘আমার গর্ভবতী স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শনিবার বরিশাল মেডিক্যালে ভর্তি করি। ডাক্তার সিজার করার পরামর্শ দেন। বিকেলে অপারেশনের জন্য ওষুধ কিনে ফিরে দেখি টয়লেটের সামনে ভিড়। আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছেন। ‘লোকজন জানান, আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছে। একজন আমাকে কমোডের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়েও কিছু পাইনি কিন্তু পাইপের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তিনি আরও বলেন, ‘হাসপাতালের লোকজন বলেন, ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। আমি কারো অপেক্ষা না করে দ্রুত কমোডের পাইপ ভেঙে আমার মেয়েকে বের করে আনি। ‘আমার স্ত্রী প্রসব বেদনায় টের পায়নি কখন সন্তান প্রসব হয়ে গেছে। সঙ্গে এক আত্মীয় ছিলেন। তিনি না দেখলে হয়তো আমার মেয়েকে আর পেতাম না। হাসপাতালের পরিচালক জানান, নবজাতকটি শিশুদের বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com