শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডোমারে আব্বাস উদ্দীন সংগীত একাডেমী আয়োজিত ভাওয়াইয়া উৎসব

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

নীলফামারীর ডোমারে আব্বাস উদ্দীন সংগীত একাডেমী আয়োজিত বৈশাখী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মে) সন্ধ্যায় ডোমার সাহাপাড়াস্থ আব্বাস উদ্দিন সংগীত একাডেমী হলরুমে সংগঠনের সভাপতি মোতাহারুল হোসেন রফু’র সভাপতিত্বে ইরিলা লাসাকিনা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সংগীত অনুরাগি নূর ইসলাম বর্ষন। বিশেষ অতিথি হিসাবে, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মঞ্জুর উল-আলম-দিলু, নুরুল ইসলাম বিএসসি, সহকারী অধ্যাপক কবি ও সাহিত্যিক ডেইজী নাজনীন মাশরাফী নীনা, সৈয়দা সায়রা আঞ্জুম, সংগঠনের আইসিটি বিষয়ক সম্পাদক সিফাত করিম, কোষাধক্ষ নুরননবী, সংগীত শিল্পী আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রসঙ্গত, ডোমারে মরমি শিল্পী সুর সম্রাট আব্বাস উদ্দিন সংগীত একাডেমি সুস্থ্য সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে হামদ, নাত, গজল ও ইসলামী সংগীত প্রতিযোগিতা, গরিব মেধীবী শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষা উপকরণ প্রদানসহ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ভাওয়াইয়া উৎসবের আয়োজন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com