শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাণিজ্য মেলা মহিলাদের তৈরী করা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

দিনাজপুর উইম্যান চেম্বারের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে জান্নাতুস সাফা শাহীনুর

৮ মে রবিবার দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়াস্থ দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোছাঃ জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি খ্রীষ্টিনা লাভলী দাশ। আলোচনায় অংশ নেন উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক নিলুফার ইয়াসমিন, ইসমত আরা, সদস্য জান্নাতুন ফেরদৌস এবং কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি দিনাজপুরের প্রশাসন কর্মকর্তা হাসান মোর্শেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারন সদস্য শাহানাজ পালভীন। সভাপতির বক্তবে দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোছাঃ জান্নাতুস সাফা শাহীনুর বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দকে কে-কিভাবে উপভোগ করেছে তা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, এক মাস কঠিন সিয়াম সাধনার ফসল হলো পবিত্র ঈদ-উল-ফিতর। সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় হতে স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা করার অনুমতি এবার দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পেয়েছে। আমরা মনে করি দীর্ঘদিন যে সমস্ত নারীরা প্রশিক্ষন নিয়ে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন, বাজারজাত ও বিক্রির ক্ষেত্রে এই মেলা অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও তিনি সদস্যদের নবায়ন ও নতুন সদস্য ভর্তির ব্যাপারে সকলের সাথে মত বিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com