শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় জোটের নতুন চেয়ারম্যান বিদিশা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী। গত রোববার সম্মিলিত জাতীয় জোটের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। এ সময় বিদিশা এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেসময় তাকে চেয়ারম্যান করা হয় এছাড়া মহাসচিব হয়েছেন জাহাঙ্গীর হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ইউএনএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিলো। তাই রোববার বিভিন্ন দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সম্মিলিত জাতীয় জোটের সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিদিশার নাম নতুন চেয়ারম্যান হিসেবে উত্থাপন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com