শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুরে বোরো ধান কাটাই মাড়াইয়ে ব্যস্ত কৃষক: ফলন আশাতীত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

বিরামপুর উপজেলায় পুরোদমে বোরো ধান কাটা মাড়ার কাজ চলছে। কাল বৈশাখী ঝড় আসার আগেই মাঠের ধান ঘরে তোলার জন্য কৃষাণ-কৃষাণীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফলনও হচ্ছে আশাতীত। মানুষমুড়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে জিরাশাইল জাতের ধান চাষ করেছেন। অন্যান্য বছর ফলন কম হলেও এবার প্রতি বিঘা (.৩৩ শতক) জমিতে ২৫/২৬ মন হারে ফলন হচ্ছে। শহরের ধান আড়ৎদার হুমায়ুন কবীর জানান, সদ্য কেটে আনা সরু ধান ৯৫০ টাকা এবং মোটা ধান ৭শ’ টাকা মন দরে বেচা-কেনা চলছে। বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ১শ’ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, মিনিগেট, জিরাশাইল, ব্রি-২৮,২৯,৫৮,৭৪,৮১,৮৮,৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান। সীমিত জনবল দিয়েই নিরলস ভাবে পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলার বোরো ক্ষেতে কোন রোগ বালাই নেই এবং অনুকুল আবহাওয়া থাকলে এবার বিরামপুর উপজেলায় বোরো ধানের বাম্পার ফসল ঘরে উঠবে। এদিকে কাল বৈশাখী আসার আগেই মাঠের বোরো ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। একারণে অনেক এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটা মাড়াইয়ের কাজ করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com