শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রবীন্দ্রনাথ ছিলেন একজন মানবতাবাদী কবি

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

দিনাজপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম জয়ন্তীতে বক্তারা

“আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দও-মনের কোনের সব দীনতা মলিনতা ধুইয়ে দও”-রবী ঠাকুরের সঙ্গীতের মধ্য দিয়ে ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা, সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর এর সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের প্রবীন এবং গণমানুষের চিকিৎসক ও সাদা মনের মানুষ পদকে ভূষিত ডাঃ বসন্ত কুমার রায়। প্রধান আলোচ্চক হিসেবে আলোচনা করেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নুরুল মতিন সৈকত, সম্মিলিত সাংস্কৃতি জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মানবতাবাদী কবি। অসম্প্রদায়ীকের বিরুদ্ধে তিনি ছিলেন স্বোচ্চার। তিনি কখনও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না। বাঙালী সংস্কৃতিকে পূণর্জীবিত করতে রবীন্দ্রচর্চার মাধ্যমে আর একটি সংস্কৃতি বিপ্লবের দরকার। তাই আমাদের প্রজন্ম সন্তানদের রবীন্দ্র চর্চার পাশাপাশি রবীন্দ্রনাথকে চিনতে হবে এবং লালন করতে হবে হৃদয়ে। শেষে রবী ঠাকুরের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র শিল্পী নুরুল মতিন সৈকত, মোকসেদ আলী, মোঃ আবু সাঈদ, রাবেয়া বসরী এবং দোলন চাঁপা সঙ্গীত বিদ্যালয়ের কোরাস গান পরিবেশন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com