শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শাহজাদপুরের ফাহিম

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

৪০তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান ফাহিম হাসান খান।এটি তার প্রথম বিসিএস। ৩০ শে মার্চ ৪০তম বিসিএস এর ফল প্রকাশ করা হলে তিনি প্রশাসন ক্যাডারে (ম্যাজিস্ট্রেট) এর মর্যাদা লাভ করেন। ফাহিম খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ছয়আনীপাড়া গ্রামের ব্যাংকার আবুল কাশেম খানের সন্তান। এছাড়া তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ ওমর ফারুক খানের ভাতিজা এবং শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সাংস্কৃতিক কর্মী নাহিন খান ও অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন এর সম্পাদক সাংবাদিক নিহাল খানের চাচাতো ভাই। শিক্ষা জীবনে ফাহিম খান ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইইই বিভাগে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নানকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত কমিউনিটি ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবা মায়ের ইচ্ছা পূরণে বিসিএস-এ অংশ নেন ফাহিম। মা-বাবা তাকে সাহস জুগিয়েছেন।প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার,তাই পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com