শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে মন্দিরের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

জামালপুরে সাড়ে তিনশ বছরের প্রাচীন শ্রী শ্রী রী দয়াময়ী মন্দির ও দেড়শ বছরের পুরনো রাঁধামোহন জিউ মন্দিরের অংশ বিশেষ এবং দেবোত্তর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ। সোমবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ শ্রী লক্ষীকান্ত পন্ডিতের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বনিক, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ। এসময় বক্তারা প্রাচীনতম দয়াময়ী মন্দির ও রাধামোহন জিউ মন্দির রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, ভূমি অধিগ্রহনের সিদ্ধান্ত অনতিলম্বে বাতিল করে হিন্দু ধর্মালম্বীদের প্রতি সহানুভূতিশীল হবেন বলে আমরা আশাবাদী। মানববন্ধন থেকে অবিলম্বে ভূমি অধিগ্রহণ সিদ্ধান্ত বাতিল কর করতে হবে সম্বলিত বিভিন্ন স্লোগান দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com