শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফিলিপাইনে প্রেসিডেন্ট পদে জয়ী হলেন মার্কোস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২

ফিলিপাইনের সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ৬৪ বছর বয়সী ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এবার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। সোমবারের (৯ মে) ভোটে মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট। ৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিলে এলো দেশটিতে। ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সোমবার (৯ মে)। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর আগে লাখ লাখ মানুষ কেন্দ্রে হাজির হন তাদের পছন্দের নেতাকে বেছে নিতে। এবার রেকর্ড পরিমাণে ৬ কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন।
সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নি¤œকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকীরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন। মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। ২০১৬ সালেও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারান তিনি। বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর মার্কোস তার সদর দফতর থেকে এক ভিডিও বার্তায় বিজয় ঘোষণা না করেই সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। সূত্র: নিক্কেই এশিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com