শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে শ্রমিকদলের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২

বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া-মোনাজাত সহ কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেছে বরিশাল জেলা শ্রমিকদল। সোমবার (৯ই) মে রাত সাড়ে ৮টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা শ্রমিকদলের অয়োজনে বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক ফরাজীর সভাপতিত্বে ও জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) আহবায়ক এ্যাড,মজিবর রহমান নান্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আকতার হোসেন মেবুল, জেলা সদস্য আলহাজ নুরুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদল আহবায়ক এইচ.এম মহসিন আলম। শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক এম.জি ফারুক, এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা সহ-সভাপতি আঃ রব হাওলাদার, বানারীপাড়া উপজেলা শ্রমিকদল সভাপতি ফকরুল আলম সম্্রাট, আগৈলঝাড়া উপজেলা সভাপতি মোঃ আলাল, উজিরপুর উপজেলা সভাপতি সোলায়মান, বরিশাল জেলা রেন্টকার সাধারন সম্পাদক তারেকুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালো জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত শেষে কেক কাটার মাধ্যমে শ্রমিকদলের প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করে শ্রমিকদল নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com