শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এটিএম মেশিনে কার্ড আটকে গেলে দ্রুত যা করবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২

বর্তমানে কমবেশি সবাই এটিএম থেকে টাকা তোলেন। এক্ষেত্রে টাকা লেনদেনের সময় ডেবিট বা ক্রেডিট কার্ড আটকে যাওয়ার ঘটনাও ঘটে। হঠাৎই এমন সমস্যায় পড়ে অনেকে ভীত হয়ে পড়েন। তবে ওই মুহূর্তে ভয় না পেয়ে বরং কীভাবে কার্ডটি ফিরে পাবেন তা জানা উচিত। আসলে এটিএম মেশিনে কার্ড আটকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। আটকে যাওয়া কার্ড মেশিন থেকে বের করতে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে তার আগে জানা দরকার এটিএমে কার্ড আটকে যায় কেন?
>> এটিএম মেশিনে নিজেদের তথ্য দিতে দেরি করলে।
>> কার্ডটি দেওয়ার পর পিন নম্বর দিতে ভুল হলে। পিন ছাড়াও বাকি তথ্যের ক্ষেত্রে ভুল থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। কার্ড যদি ভাঙা থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। >> এটিএম মেশিনে যান্ত্রিক কোনো গোলযোগ দেখা দিলে কিংবা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও কার্ড আটকে যেতে পারে। >> এটিএম কার্ড আটকে যাওয়ার আরও একটি কারণ হলো সার্ভার। ব্যাংকে গিয়ে টাকা তোলার ক্ষেত্রেও অনেক সময়ে সার্ভারের সমস্যা হয়। এটিএমের ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে। সার্ভারের গতি কম থাকলেও এটিএম মেশিনে আটকে যেতে পারে কার্ড।
এটিএম মেশিনে কার্ড আটকে গেলে দ্রুত যা করবেন- >> টাকা তোলার সময়ে কার্ড আটকে গেলে দ্রুত জরুরি সেবার নম্বরে কল করে এ বিষয়ে জানান ও আপনার সব লেনদেন বন্ধ করতে বলুন। >> আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে যদি সেই ব্যাংকেরই এটিএম হয় তাহলে খুব সহজেই ক্যাপচার করা কার্ডটি ফিরে পাবেন। তবে অন্য ব্যাংকের এটিএম মেশিনে কার্ড আটকে গেলে সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবিই কম। না পেলে নিজ ব্যাংক থেকে নতুন কার্ড নেওয়ার জন্য আবেদন করতে হবে। >> অনেক সময় এটিএম মেশিনে সার্ভার যাউন থাকার কারণে লেনদেন ধীর হয়। সব প্রক্রিয়া শেষ করার পর যদি কার্ড আটকে যায়, তখনই এটিএম বুথ থেকে বের হয়ে যাবেন না। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, এমনও হতে পারে যে কিছুক্ষণ পর ঠিকই টাকা বেরিয়ে আসছে! তাই এটিএম ছেড়ে যাওয়ার আগে আরও একবার যাচাই কর দেখে নিন যে আর্থিক লেনদেনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল হয়েছে কি না। সূত্র: গুডরিটার্নস.ইন/লাইভমিন্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com