শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাবির ছাদ থেকে পড়ে মৃত ছাত্রের বালিশের নিচে ‘চিরকুট’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে মারা যাওয়া অমিত কুমার বিশ্বাসের বালিশের নিচ থেকে একটি ‘চিরকুট’ পাওয়া গেছে। তাঁর বাবা ও শিক্ষকেরা নিশ্চিত করেছেন, ‘চিরকুটের’ লেখা অমিতের। অমিত বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের রফিক ব্লকের ৩১৫ নম্বর কক্ষে থাকতেন। এ কক্ষে মোট চারজন থাকতেন তাঁরা। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁর রুমমেটরা কক্ষে যান। তাঁরা অমিতের বিছানার বালিশের নিচে একটি চিরকুট পান। চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই আমার মৃত্যুর জন্য দায়ী।’ এ বিষয়ে ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে চিরকুটের লেখার সঙ্গে তাঁর আগের খাতার লেখার মিল পাওয়া গেছে। আমরা আপাতত কক্ষ বন্ধ করে রেখেছি। পুলিশ বাকিটুকু দেখবে।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, অমিতের কক্ষে পাওয়া চিরকুটটি তাঁর বাবা অজয় কুমার বিশ্বাসকে দেখানো হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, এটি অমিতেরই হাতে লেখা। অমিতের একজন সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বছর থেকে অমিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ নিয়ে পড়াশোনা শুরু করেন। নানা ধর্মের বিষয় সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। ধর্ম নিয়ে বিভিন্ন সময় নানা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন তিনি। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নুহু আলম প্রথম আলোকে বলেন, ‘অমিত খুবই ভদ্র একজন ছাত্র ছিলেন। সন্তানতুল্য ছাত্রের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। তাঁর মৃত্যুর প্রকৃত কারণটি উদ্ঘাটন করতে হবে এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির যেন না হয়।’ গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে যান অমিত কুমার বিশ্বাস। তাঁকে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় অমিতের মৃত্যু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com