শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিয়ে না করার কারণ জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২

বিতর্ক আর কঙ্গনা রানাওয়াত যেন গলাগলি করে চলে। কেউ কাউকে ছাড়তে চায় না। এতসবের মাঝেও রূপে, গুণে আর অভিনয় দক্ষতায় বলিউডে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন এ ‘কন্ট্রোভার্সি কুইন’। তবে এখনো চার হাত এক হয়নি তার। ঘর বাঁধা হয়নি জীবনসঙ্গীর সঙ্গে। তাইতো বিয়ে প্রসঙ্গে বি-টাউনে যে কোনো আলোচনায় সালমান খানের নামের পিছু পিছু চলে কঙ্গনার নামও। কিন্তু জীবনের ৩৫ বসন্ত পেরিয়েও কেন এখনো বিয়ে করছেন না কঙ্গনা? ১৬ বছর বয়সে দিল্লি পাড়ি জমানো হিমাচল প্রদেশের রাজপুত পরিবারের এ কন্যা শুরুতে মডেলিং করেন। ২০০৬ সালের থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টার-এর মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু।
এরপর এক এক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে। এমন দাপুটে ক্যারিয়ার থাকা সত্ত্বেও বিয়ে না করার কারণ নিজেই জানালেন কঙ্গনা। অথচ বছর পাঁচেক আগে তিনিই কি না বিয়ে করে পাঁচ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন!
লোকমুখে গুঞ্জব আছে, কঙ্গনা নাকি ছেলেদের পেলেই মারধর করেন। এজন্যই নাকি কোনো ছেলে ভয়ে তার কাছে ভিড়তে চায় না। আর সে কারণেই নায়িকার বিয়ের সানাইও বাজছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়টি খোলাসা করেছেন কঙ্গনা নিজেই। অভিনেত্রীর ভাষ্য, আমাকে নিয়ে এ ধরনের ভুল ধারণা সবার মধ্যে তৈরি হচ্ছে। আর সে জন্যই পুরুষেরা আমার কাছে আসতে ভয় পাচ্ছে। বিয়েটাও আর করা হয়ে ওঠছে না।
কঙ্গনার এ সাক্ষাৎকার নিয়েছে সিদ্ধার্থ কান্নান। এসময় বলিউড অভিনেতা অর্জুন রামপালও সেখানে উপস্থিত ছিলেন। সিদ্ধার্থকে মজা করে অর্জুন বলেন, কঙ্গনা ছেলেদের পেটান, ভুলেও যেন এ রটনা না হয়। অর্জুন রামপাল বলেন, কঙ্গনা একজন উচ্চমাপের অভিনেত্রী। সিনেমার চরিত্রের প্রয়োজনে যেটা করেছেন সেটি দর্শকের মনোরঞ্জনের জন্য। তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বরং রিয়েল লাইফে কঙ্গনা খুবই মিষ্টি একটা মেয়ে। ভগবানে খুব বিশ্বাসী। তাই বাড়িতে নিয়ম করে পূজা পাঠ করেন। সব মিলিয়ে খুবই সাধারণ মেয়ে কঙ্গনা। কঙ্গনা এখন ‘ধাকড়’ ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন। এ ছবিতে তাকে স্পাই এজেন্টে চরিত্রে দেখা যাবে। ছবিটিতে কঙ্গনার সহশিল্পী থাকছেন অর্জুন রামপাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com