শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুখের ঘা সারানোর ঘরোয়া ৫ উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২

মুখের ঘা বা মাউথ আলসারের সমস্যায় অনেকেই ভোগেন। খুবই যন্ত্রণাদায়ক এই ঘা হলে আক্রান্ত স্থান লালচে বা সাদাটে হয়ে ফুলে যায়। মুখে ঘা হলে শক্ত খাবার খেলে আবার এ সমস্যা বেড়ে যেতে পারে।
এই সমস্যার পেছনে ভিটামিনের কমতি, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, পানি কম পান করা, দুশ্চিন্তাসহ অনেক কারণ থাকতে পারে। আবার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। এই অবস্থায় ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট খেলে সমস্যা কমে। মাউথ আলসার অনেক সময় ক্যানসারেরও লক্ষণ হতে পারে। তাই দীর্ঘদিন এই সমস্যা পুষিয়ে রাখা ঠিক নয়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ ছাড়া প্রাথমিকভাবে কয়েকটি কৌশল অবলম্বন করে ঘরোয়া উপায়েই স্বস্তি পেতে পারেন মুখের ঘা থেকে। জেনে নিন মুখের ঘা সারানোর ঘরোয়া ৫ উপায়-
মুখের ঘা সারানোর ঘরোয়া ৫ উপায়: >> ২ চা চামচ হলুদের গুঁড়া পানিতে ফুটিয়ে নিন। এবার ওই পানি ঠান্ডা হলে কুলকুচি করুন। এতে মুখের ব্যাকটেরিয়া দূর হবে ও ঘায়ের যন্ত্রণাও সারবে।
>> গ্লিসারিনে ফিটকারি মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মুখের ঘায়ে লাগান। দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন। >> এলাচের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাখুন। আরাম পাবেন। >> তাজা অ্যালোভেরার রস লাগালেও মুখের ঘা দ্রুত সারবে। >> রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে লাগাতে পারেন ঘি। এতেও মুখের ঘা সারবে দ্রুত। সূত্র: ফেমিনা/এনডিটিভি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com