শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিব করোনামুক্ত, খেলতে পারেন চট্টগ্রাম টেস্ট

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। তবে আশার কথা হচ্ছে করোনা থেকে সেরে উঠেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘সাকিবের বৃহস্পতিবার কোভিড টেস্ট হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন মেডিক্যাল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।’জানা গেছে, দলে যোগ চট্টগ্রামে রওনা দেবেন সাকিব। তারপর বিসিবির মেডিক্যাল দলের ছাড়পত্র মিললে খেলবেন প্রথম টেস্টে। এর আগে গত ৯ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করানো পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিলেন সাকিব।
উল্লেখ্য, দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com