শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মে সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মো.মাহমুদুল হক রুবেল। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোঃ জহিরুল হক শাহজাদা মিয়া। এসময় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এড.রাকিবুজ্জামান, এসএম শহিদুল ইসলাম, যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন, তাঁতী দলের সভাপতি লালন মোল্লা, ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক শিপন চেয়ারম্যান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর দন্ড মওকুফসহ সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়াও সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের আওতায় জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেখানে সকল কেন্দ্রে ভোট হবে ব্যালট পেপারে। বিক্ষোভ সমাবেশে অন্যানোদের মধ্যে জেলা বিনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ পলাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়াসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com