শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

১৪ মে শনিবার দিনাজপুরের ঐতিহাসিক তীর্থভূমি শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনে এলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা’র মহাপরিচালক, অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতকে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ সহ সদস্যবৃন্দ। পরিদর্শনকালে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতের সাথে ছিলেন, তার সহধর্মিনী সরবানী চক্রবর্তী, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মোঃ রইস উদ্দিন, দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, সদস্য সুনীল চক্রবর্তী, গৌর চন্দ্র শীল, এ্যাডঃ সরজ গোপাল ও বিমল চন্দ্র দাস। রাজ দেবোত্তর এষ্টেটের সদস্যবৃন্দ শ্রীশ্রী কান্তজীউ মন্দিরের রক্ষনাবেক্ষণ, নিরাপত্তা, মন্দিরের উন্নয়ন, পূজার্চনা ও আয় বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মহাপরিচালক অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত বলেন, বর্তমান সরকার বাংলাদেশের সকল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণের বিষয় যথেষ্ট আন্তরিক। বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন শ্রীশ্রী কান্তজীউ মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির বিষয়। আমি অবিলম্বে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপিকে নিয়ে পর্যায়ক্রমে এইসব সমস্যা সমাধান করবো। শেষে তিনি রাজ দেবোত্তর এষ্টেটের সদস্যদের নিয়ে মন্দির সহ এলাকার স্পর্টগুলো পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com