শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু উন্নয়ন ও প্রগতির প্রতীক নয়, তিনি অসম্প্রদায়িকতারও প্রতীক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শুধু মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নয়, গণতন্ত্রের প্রতীক নয়, উন্নয়ন-অগ্রগতির প্রতীক নয়; তিনি হচ্ছেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। সাম্প্রদায়িক অপশক্তি; যারা মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে, তাদের অবদমিত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’ গতকাল শনিবার সকালে রাজধানীর শাহবাগে শুভ বুদ্ধপূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব -২০২২ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করা হয়েছে, রাষ্ট্রের মধ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হয়েছে, রাষ্ট্রকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালানো হয়েছে।’ তিনি বলেন, ‘আজও আমরা দেখতে পাই, সাম্প্রদায়িক অপশক্তি, সাম্প্রদায়িকতাকে নিয়ে যারা রাজনীতি করে, তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির অপচেষ্টা চালায়।’
ধর্ম ও সংস্কৃতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মকে সংস্কৃতির সঙ্গে মেলানো যাবে না। সৌদি আরবে মুসলমানরা উলুধ্বনি দেয় কারণ এটা তাদের সংস্কৃতির অংশ। কিন্তু বাংলাদেশে এটা করা হলে একটা অংশ বলবে এরা হিন্দু হয়ে গেছে। এরা সাম্প্রদায়িক অপশক্তি। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিকসহ অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com