শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

করোনা পরবর্তী শিশুদের মানসিক বিকাশে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার সকালে কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরন্নবী খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ। দু’দিন ব্যাপী মেলায় ১০টি সরকারি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শিশুতোষ বিষয়ক উপকরণের পসরা দিয়ে মেলাটিকে সাজিয়ে তুলেছে। মেলার পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে কুইজ, চিত্রাংকন, মেয়েদের কারাতে প্রতিযোগিতা, খেলাধূলা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম অধ্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় মেলাটির আয়োজন করা হয়। শনিবার ও রবিবার চলবে এ মেলা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com