বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুর বাজারে উঠেছে নতুন লিচু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

লিচুর জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলা শহর ও স্থানীয় হাট বাজারে পাকা লিচু উঠতে শুরু করেছে। শনিবার (১৪ মে) বিরামপুর হাটে নতুন লিচ ুকিনতে ক্রেতারা আগ্রহী হয়ে ওঠে। লিচু চাষী বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আয়েজ উদ্দিন জানান, তার বাগানে মাদ্রাজী জাতের লিচু পাকতে শুরু করেছে। বাগান থেকে প্রতি ১০০শ’ লিচু ১৬০ টাকা দরে পাইকাড়ি বিক্রি হচ্ছে। একটু বেশী দাম পাওয়ার আশায় তিনি শনিবার বিরামপুর হাটে লিচ ুবিক্রি করতে এনেছেন। হাটে প্রতি ১০০শ’ লিচু ১৮০-২০০ টাকা দরে বিক্রি করছেন। নবাবগঞ্জ থেকে বিরামপুর হাটে লিচু বিক্রি করতে আনা লিচু চাষী কৃষ্ণজীবনপুর গ্রামের সাগর মিয়াও একই অভিমত ব্যক্ত করেন। বিরামপুর চকপাড়া গ্রামের সুমন মিয়া জানান, তিনি বেদেনা জাতের প্রতি ১০০শ’ লিচু ৩০০ টাকা দরে বিক্রি করছেন। তারা বলেন, এবার লিচুর পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় তারা গত বছরের তুলনায় বেশী দামে লিচুবিক্রি করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান,লিচুর মুকুল আসার পর প্রাকৃতিক ভাবে কিছু গুটি ঝরে পড়েছে। তবে উপজেলা কৃষি দপ্তরের সার্বিক পরামর্শে এলাকায় লিচুর ফলন ভালোহয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com