শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

হুমায়ুন কবির ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিউর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব এ্যাড. এম এ মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস , কৃষকদল নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, হরিণাকুন্ডুর হাসান মাস্টার, মহেশপুরের মেহেদি হাসান রনি, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। বক্তারা, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও নৈরাজ্য’ আওয়ামী লীগকে দায়ী করে এর প্রতিবাদ জানান। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে। একই সাথে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যার্থতাকে দায়ী করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com