বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে ব্রিটেন প্রবাসী সোহাগ মিয়ার সৌজন্যে বাংলার নাট্যলোকের ঈদ পুনর্মিলন ও বস্ত্র বিতরণ

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

মৌলভীবাজারে ব্রিটেন প্রবাসী সোহাগ মিয়ার সৌজন্যে সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন বাংলার নাট্যলোকের ঈদ পুনমিলণ এবং সংগঠনের কর্মী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে ১০ মে মঙ্গলবার সন্ধার পর। বাংলার নাট্যলোক মৌলভীবাজার’র সভাপতি সাংবাদিক দুরুদ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুবেল খানের পরিচালনায় মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্রিটেন প্রবাসী সোহাগ মিয়া, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী, কার্যকরী সদস্য, সাপ্তাহিক সুরমার ঢেউ ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলার নাট্যলোক মৌলভীবাজার’র সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার’র সভাপতি ও চ্যানেল এস পরিচালক নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র সৈয়দ সেলিম হক, মনু থিয়েটার মৌলভীবাজার’র সভাপতি সুদীপ দাস, মিনু থিয়েটার মৌলভীবাজার’র সভাপতি সাইফুল ইসলাম সোহেল, বাংলার নাট্যলোক মৌলভীবাজার’র উপদেষ্টা অধ্যাপক ফেরদৌসী সুলতানা, মৌলভীবাজার টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, দৈনিক মৌমাছি কণ্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল কাইয়ুম খান। উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের কর্মী সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ পুনমিলণের আনন্দে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বাংলার নাট্যলোক মৌলভীবাজার’র কর্মীগণ এবং উপকারভোগী সুবিধা বঞ্চিতদের হাতে বস্ত্র ও খাবারের প্যাকেট তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com