শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে কসাইদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা

মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

নওগাঁর বদলগাছী উপজেলায় পেশাগত গোশত ব্যবসায়ী/কসাইদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এবং পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০২১ বিষয়ে কসাইদের অবহিত করণ বিষয়ে প্রাণিসম্পদ অফিসের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ গোলাম মর্তুজা, সাংবাদিক হাসানুজ্জামান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ, সাংবাদিক রুবেল হোসেন, প্রাণিসম্পদ মাঠ সহকারী মুতাশিন,কসাই জিল্লুর রহমান প্রমুখ। সভায় বক্তাগণ বলেন,কেউ যেন কোন হাট- বাজারে স্বাস্থ্য সনদ ছাড়া অসুস্থ, রুগ্ন, গর্ভবতী গরু-ছাগল জবাই করতে না পারে তার জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। এছাড়াও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকল কসাইদের লাইসেন্স গ্রহনের জন্য আহবান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com