শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় বিয়েতে দাওয়াত না পেয়ে বীর মুক্তিযোদ্ধাকে পেটালেন সাবেক ইউপি চেয়ারম্যান

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় এক শারিরিক প্রতিবন্ধীর ছেলের বিয়েতে দাওয়াত না পেয়ে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়েছে উপজেলার চরযোশরদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক  আরিফুর রহমান পথিক তালুকদার ও তার সমর্থকেরা। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে চরযশোরদী  ইউনিয়নের দহিসারা গ্রামে। জানাগেছে, দহিসারা গ্রামের শারিরিক প্রতিবন্ধী শেখ আতিয়ার রহমানের ছেলে সোহাগ শেখের বিবাহের অনুষ্ঠান চলছিলো। উক্ত বিয়েতে দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হয় স্থানীয় সাবেক চেয়ারম্যান পথিক তালুকদার। পরে তার সমর্থকদের সাথে নিয়ে ঐদিন রাতে বিয়ে বাড়িতে হামলা চালান তিনি। এসময় স্থানীয় দহিসারা গ্রামের মৃত মোমিনুদ্দিন তালুকদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ফিরোজ তালুকদার ওরফে হিরু(৮০)কে বেধরক মারধর করে চেয়ারম্যান ও তার সমর্থকেরা। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার ছেলে আমিনুল ইসলাম বাদি হয়ে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, তার ভাই পলাশ তালুকদার, তারেক তালুকদারসহ ১০ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসময় প্রতিবন্ধী আতিয়ার শেখের বসতবাড়ীর সামনে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে চেয়ারম্যানের সমর্থকেরা। এবং বাড়ীঘর ভাংচুরেরও অভিযোগ পাওয়া যায়। প্রতিবন্ধী আতিয়ার শেখ বলেন, আমি গরিব মানুষ আমার ছেলের বিয়েতে বড় কোনো অনুষ্ঠান করতে পারিনি। তাই আমার নিজস্ব লোকজনদের দাওয়াত করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান পথিক তালুকদার আমার ছেলের বিয়েতে বাধা দিয়ে হামলা চালায় ও আমার বাড়ির সামনে বেড়া দিয়ে ঘিরে রাখে। আমার নতুন ছেলের বউকে আমার বাড়ীতে উঠতে দেয়নি। এবং আমার ঘরবাড়ি ভাংচুর করে। আহত বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান জানান, চেয়ারম্যান বিয়েতে দাওয়াত না পেয়ে আমার উপরও হামলা চালায় সে নিজেই। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক বলেন, আতিয়ার তার ছেলের বিয়েতে বেছে বেছে লোকদের দাওয়াত দিয়েছে। গ্রামের মুরুব্বী মাতুব্বরকেও দাওয়াত দেয়নি। আর মুক্তিযোদ্ধাকে কোন মারধর করা হয়নি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com