বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাতিয়ায় পুকুরে ধরা পড়লো ৩৫ ইলিশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের একটি পুকুরে ৩৫টি ইলিশ মাছ ধরা পড়েছে। গত শুক্রবার (১৩ মে) বিকালে ইউনিয়নের আবদুল মান্নানের পুকুরে মাছগুলো পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম। ইউপি চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, আবদুল মান্নান মাছ ধরার জন্য শুক্রবার পুকুরে সেচ মেশিন বসান। বিকালে বড় মাছধরার জন্য জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয়। এ সময় জালে ওঠে ৩৫টি ইলিশ।’
তিনি আরও বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে ঢুকেছে বলে আমাদের ধারণা।’ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে প্রবেশ করে। মাছগুলো প্রাকৃতিকভাবে জোয়ারের পানিতে এসেছে এবং প্রাকৃতিকভাবে পুকুরের পানিতে বেঁচে ছিল।’পুকুরের পানিতে ইলিশ মাছ চাষের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক বছর আগে বরগুনায় পুকুরে চাষ করা হলে, সেগুলো পাওয়া যায়নি। তবে ইলিশ মাছ চাষের সম্ভাবনা রয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com