শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াখালীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ৭ মামলার পলাতক আসামী অস্ত্রসহ গ্রেফতার

আবদুল লতিফ নোয়াখালী (সদর) :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

১৪/০৫/২০২২ইং নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ৭ মামলার পলাতক আসামি অস্ত্র সহ গ্রেফতার নিয়ে সাংবাদিকদেরসাথে প্রেস ব্রিফিং প্রদান করেন জনাব মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) পুলিশ সুপার নোয়াখালী। ঘটনার বিবরণীতে জানা যায়, নোয়াখালী জেলা সুধারাম থানাধীন মাইজদী শহরস্থ মুক্তিযোদ্ধা কলোনির প্রবেশ পথ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ ৭ মামলার আসামি সন্ত্রাসী সুমন ওরপে জম সুমনকে(৩৬) শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সুধারাম মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেফতারকৃত সুমন সদর উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের হালিম ব্যাপারী বাড়ীর মৃত আলী আজ্জমের ছেলে। জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে এ বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, সুধারাম মডেল থানার এসআই স্পেসল্যাব চৌধুরী প্রমোজসহ পুলিশের একটি রাত্রিকালীন টহল টিম জরুরী কর্তব্যকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মুক্তিযোদ্ধা কলোনী ও কেচ্চা কলোনী এলাকার প্রবেশ পথ থেকে সুমনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। আরো জানানো হয়েছে , এর আগে সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা, নারী নির্যাতনসহ ৭টি মামলা রয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com