শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারও জুটি বাঁধলেন রোশান-বুবলী

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২

আবারও নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সিনেমার নাম ‘প্রেম পুরাণ’। স¤প্রতি নতুন এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার। রোশান বলেন, ‘পরিচালক ও প্রযোজকেরা আমাদের দুজনকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী হচ্ছেন। আমারও মনে হচ্ছে, বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক।’ বুবলী বলেন, ‘‘প্রতিনিয়ত নিজেকে নতুন সব চরিত্রে দেখার প্রবল আগ্রহ থেকে ‘প্রেম পুরাণ’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া।’’
রোশান-বুবলী জুটির প্রথম সিনেমা ‘চোখ’। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন রয়েছে। চলতি বছরই কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। রোশান অভিনীত মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’, ফরিদুল হাসানের ‘করপোরেট’, দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’, অনন্য মামুনের ‘সাইকো’, নাদের চৌধুরীর ‘জ্বীন’ সিনেমাগুলো। অন্যদিকে, বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘ক্যাসিনো’, ‘তালাশ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের সিনেমাগুলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com