শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরে বিএনপি পরিবারের ঈদ পুন:র্মিলনী ও কর্মীসভা

বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২

ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের উদ্যোগে ফরিদপুরের বিএনপি পরিবারের ঈদ পুনঃর্মিলনী ও কর্মীসভা শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী ও কর্মীসভায় ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই সমগ্র প্যান্ডেলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে ঈদ পুণর্মিলনী ও কর্মীসভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক এ্যাড আলী আশরাফ নান্নু, খন্দকার বজলুল হক টুলু, ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ বি সিদ্দিকী মিতুল, এম টি আক্তার টিটুল, জেলা বিএনপি নেতা শহীদ পারভেজ, জাফর হোসেন বিশ্বাস, এ্যাড জসিম উদ্দিন মৃধা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাফিজ, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার বাবুল, সাধারণ  সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা আশরাফ হোসেন, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ , ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com