শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে সয়াবিন তেল মজুদ রাখায় জরিমানা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২

শাহজাদপুরে সয়াবিন তেল মজুদ ও উচ্চমুল্যে বিক্রির অভিযোগে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা সয়াবিন তেল মজুদ ও উচ্চমুল্যে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় মজুদ রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়। শনিবার বেলা সাড়ে বারটার দিকে পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নিয়ম বহির্ভুতভাবে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার এন্ড ব্রাদার্স নামক একটি দোকানে ২৮শ লিটার খোলা ও দুইশ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। নিয়মবহির্ভুতভাবে মজুদ রাখার দায়ে ঐ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের আরো তিনটি দোকানে বোতলজাত ও খোলা সয়াবিন তেলে বাড়তি দাম নেয়া ও তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা এবং অস¦াস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর কারনে মিষ্টির দোকানসহ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে মজদু রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com