শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুনের মধ্যেই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ২ বছরের ব্যাকডেটসহ আগামী জুন মাসের মধ্যে শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা। গতকাল সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার পরে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ অফিসের সামনে এই মানববন্ধন করে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। এতে ১-১৬তম নিবন্ধনের ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের সভাপতি এম এ আলম বলেন, আমরা ১৬ তম নিবন্ধনধারীরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছি। অন্যরা এক থেকে তিনটি পর্যন্ত গণবিজ্ঞপ্তি পেয়েছে। কিন্তু ২০১৯ সালে পরীক্ষা নেয়ার পর গত তিন বছরে আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাইনি। অনেকের বয়স শেষ হয়ে গেছে, অনেকের শেষ হওয়ার পথে। আমরা হতাশায় দিন পার করছি। এনটিআরসিএ চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা এখনও গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি।
বক্তারা বলেন, ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীদের তিনটি বছর পার হলেও এখনও তারা নিয়োগ থেকে বঞ্চিত। প্রতিদিনই কোন না কোন প্রার্থীর বয়স ৩৫ বছর পার হয়ে যাচ্ছে। কষ্ট করে অর্জন করা নিবন্ধন সনদ এখন মূল্যহীন হয়ে পড়ছে। ব্যাকডেট না পেলে হাজার হাজার প্রার্থী গণবিজ্ঞপ্তিতে আবেদনই করতে পারবেন না। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীদের অপূরণীয় ক্ষতি থেকে বাঁচাতে এনটিআরসিএ কর্তৃপক্ষ ২ বছরের ব্যাকডেটসহ জুন মাসের মধ্যে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
মানববন্ধনে শেষে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমানকে স্মারকলিপি দেয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষকরা। এতে তারা দুটি দাবি জানিয়েছে। এগুলো হলো- ১. ই-রেজিষ্ট্রেশন এর মেয়াদ না বাড়িয়ে আগামী জুন মাসেই ই-রিকুইজিশন সম্পন্ন করতে হবে।
২. জুন মাসের মধ্যেই ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রসঙ্গত, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন নেয়া হয়েছিল গত ২০১৯ সালের ২৩ মে। ২০২১ সালের ১৭ অক্টোবর চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল। কিন্তু চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ না করায় তারা হতাশায় দিন পার করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com