শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২শ’ হাফেজকে বিশেষ সম্মাননা তুরস্কের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২

সম্প্রতি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শিরনাকে অন্তত ২০০ জন শিশু ও কিশোর-কিশোরী পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে দেশটির সরকার। এ উপলক্ষে শিরনাকের গ্রান্ড স্টেডিয়ামে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসংখ্য দর্শকের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপদেষ্টা কাবির ইসরাফিল কেশলা ও তুরস্কের ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলি এরবাশের ডেপুটি হাওরিয়া মারত অংশ নেন। শুভেচ্ছা বক্তৃতায় ড. আলি এরবাশের ডেপুটি হাওরিয়া বলেন, ‘পবিত্র কুরআন আমাদের জীবনের দলিল। কুরআন আল্লাহর কিতাব। আমাদের সন্তানেরা পবিত্র কুরআন হিফজ করেছে। এখন তাদের তা বোঝার ও তা অনুযায়ী জীবনযাপন করার সময় এসেছে।’ তিনি আরো বলেন, ‘কুরআন পড়া, বোঝা, মুখস্থ করা ও সে অনুযায়ী আমল করা নারী-পুরুষ আমাদের সবার ওপরই কর্তব্য। কুরআন আল্লাহর বাণী, একইসাথে আল্লাহ প্রদত্ত মজবুত গাইড লাইন। যে এই গাইড লাইন অনুসরণ করবে, সে কখনোই পথভ্রান্ত হবে না। এটি এমন পথ, যা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়।’ প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা কাবির ইসরাফিল নিজের বক্তৃতাকালে বলেন, আমরা এখন একটি ভিন্নরকম মুহূর্ত অতিবাহিত করছি। আজকের এই অনুষ্ঠানটি কিশোর-কিশোরীদের কুরআন হিফজের পাশাপাশি তাদের পরের প্রজন্মকে কুরআনের ওপর পরিচালনায় উদ্বুদ্ধ করবে।’ হাফেজ কিশোর-কিশোরীদের উদ্দেশ করে তিনি বলেন, আল্লাহ তোমাদের বরকত দান করুন এবং ভবিষ্যতে দেশের সেবা করার সুযোগ দান করুন।’ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা সনদ ও বিশেষ কিছু উপঢৌকন দেয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি হয়। আরটি ডট এজেন্সি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com