বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শক্তি হারিয়ে ক্রমেই দুর্বল হচ্ছে করোনাভাইরাস, সুখবর

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস শক্তি হারিয়ে ক্রমেই দুর্বল হচ্ছে বলে দাবি করেছে ইতালির চিকিৎসকরা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা নিয়ে নানা আতঙ্কের মধ্যেই সুখবর দিয়েছেন ইতালির এক চিকিৎসক। তার দাবি, করোনাভাইরাস আগের মতো আর শক্তিশালী নেই। এই ভাইরাস দিন দিন শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে।

রোববার আলবার্তো জ্যাংরিলো নামে ইতালির এক প্রবীণ চিকিৎসক বলেন, করোনাভাইরাস এর শক্তি হারাচ্ছে এবং এটি এখন কম প্রাণঘাতী হয়ে উঠছে।

মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের এই চিকিৎসক বলেন, বর্তমানে বাস্তবিকতা হচ্ছে ক্লিনিক্যালি এই ভাইরাসটি ইতালিতে আর নেই। এক বা দু’মাস আগেও ইতালিতে তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস। কিন্তু গত ১০ দিনের হিসাবে এই ভাইরাসের তাণ্ডব চালানো বা প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

চলতি মাসে ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ইতালি সরকার বলছে, করোনার বিরুদ্ধে জয়ী হবার ঘোষণা দেওয়ার সময় এখনও আসেনি।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বর্তমানে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৯৯৭। এখন পর্যন্ত মারা গেছে ৩৩ হাজার ৪১৫ জন। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ৭৫ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৪৩৫ জন।

এদিকে, করোনার শক্তি হারানোর কথা স্বীকার করেছেন ইতালির আরও এক চিকিৎসকও। জেনোয়া শহরের সান মার্টিনো হাসপাতালের চিকিৎসক মাত্তেও বাসেতি বলেন, দু’মাস আগে এই ভাইরাসের যে শক্তি ছিল বর্তমানে তা নেই। তিনি বলেন, এটা পরিষ্কার যে, কোভিড-১৯ এখন ভিন্ন একটি রোগ।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com