শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদারের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা কতৃক মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক। বুধবার বেলা বারোটায় চরযোশোরদি ইউনিয়নের দহিসারা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পথিক বলেন, মুক্তিযোদ্ধা ফিরোজ তালুকদার ওরফে হিরু আমাকে সামাজিকভাবে হেয় করতে ও আমার মান-সম্মান নষ্ট করতেই প্রশাসনের নিকট আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। যেটি সম্পুর্ন মিথ্যা। যার সাথে আমি কোনো ভাবেই জড়িত না। এমনকি ঘটনার দিন আমি আমার ব্যবসায়ীক কাজে পার্শ^বর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় অবস্থান করছিলাম। এবং কাজ শেষ করে বাড়ি ফিরি রাত ১১টায় । এলাকায় এসে জানতে পারি মুক্তিযোদ্ধা ফিরোজ তালুকদার প্রশাসনের কাছে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। যেখানে তিনি উল্লেখ করেছেন যে আমি নাকি তাকে মারধর করেছি। অথচ আমি সেইদিন এলাকায়ই ছিলাম না। আমি এ মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com