শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উল্লাপাড়ায় ৮৫ হাত বাইসাল পানসি নৌকা বানাচ্ছেন স”মিলমিস্ত্রি আব্দুল মান্নান

সঞ্জীব সরকার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২

উল্লাপাড়ায় ৮৫ হাত লম্বা বাইসাল পানসি নৌকা বানাচ্ছেন স”মিল মিস্ত্রি আব্দুল মান্নান। গত দু’বছর আগেও তিনি ৭৯হাত লম্বা পানসি নৌকা বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার তিনি প্রায় এক মাস হল শুরু করেছেন ৮৫ হাত লম্বা পানসি নৌকা। প্রায় বিশ বছর হল তিনি বিভিন্ন সময় বিভিন্ন মাপের নৌকা বানিয়ে নানা জায়গায় বাইসে অংশগ্রহণ করে থাকেন। এবছর তিনি শখের বশে নিজস্ব খরচে ৮৫ হাত লম্বা নৌকা বানিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। প্রতিদিন শত শত উৎসুক জনতা এই নৌকাটি দশমীর জন্য ভিড় করে থাকেন। নির্দিষ্টভাবে চারজন কাঠমিস্ত্রি ও দুইজন দিনমজুরি এই নৌকার কাজ করে আসছেন। আব্দুল মান্নান জানান তার দৈনন্দিন পারিশ্রমিক ও বিভিন্ন এনজিও থেকে ধার দেনা করে এই নৌকা তৈরি করছেন। এক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিবেদককে জানান আমি শখের বসেই এই নৌকা তৈরি করছি, আমি এলাকার কোন লোকের কাছ থেকে কোন প্রকার অর্থনৈতিক সহযোগিতা নেইনি। আসছে বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় নৌকা প্রতিযোগিতা হয়ে থাকে। আমি প্রতিটি প্রতিযোগিতায় অংশ নিতে চাই। তাতে আমার এলাকার লোকজন সহযোগিতা করলেই আমি ধন্য হব। গত কয়েক বছরে তিনি বেশ কয়েকটি পুরস্কার তার ঘরে তুলেছেন। তাতেই তিনি পুলকিত, আনন্দিত ও গর্বিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com