শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁয় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২

নওগাঁয় শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু মেলা। ‘শিশু ও নারী উন্নয়ন সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ প্রকল্পের আওয়াতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করেন। এ উপলক্ষে বুধবার সকালে জিলা স্কুল মাঠে ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন কালেক্টরের চত্বরে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার মাসুদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লুতফর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান সহ প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শণ করেন। আয়োজকরা জানান-দির্ঘদিন করোনা ভাইরাসের সময় স্কুল বন্ধ ছিল। এখন সব স্কুল খুলে গেছে। কাজেই এখন স্কুলে পড়াশোনার সুযোগ আবার এসেছে। শিশুদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার কথা মাথায় রেখে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিশুদের মানসিক বিকাশে এই মেলা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। দুই দিনব্যাপী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শিশুতোষ বিষয়ক উপকরণের পসরা দিয়ে মেলাটিকে সাজিয়ে তুলেছে। এছাড়াও মেলার পাশাপাশি থাকছে শিশু, শিক্ষক ও মা সমাবেশ, কুইজ, চিত্রাঙ্কন, চলচিত্র প্রদর্শনী, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com