শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ১

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। আহত ব্যক্তিকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত দুইটার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব ও মাইক্রোবাস চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান। বনপাড়া হাইওয়ে থানার এস আই ফিরোজ হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখি বালু বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী মারা যায়। এ সময় আহত হয় মাইক্রোবাসের আরেক যাত্রী। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহ দুইটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে আনে এবং আহত ব্যাক্তিকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। মাইক্রোবাসটি রাজশাহীর পাসপোর্ট অফিসের উদ্দেশ্য যাচ্ছিলো বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com