রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বামীর বান্ধবীকে নিয়ে যে কারণে ঈর্ষান্বিত হন নারীরা

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২

পুরুষ কিংবা নারী উভয়ই সঙ্গীর বন্ধু-বান্ধবীকে নিয়ে ঈর্ষা প্রকাশ করেন। বিষয়টি স্বাভাবিক হলেও, এ নিয়ে অনেকের মধ্যে বিরোধ ও কলহ মারাত্মক রূপ ধারণ করেন। একজন নারীরও যেমন পুরুষ বন্ধু থাকতে পারে, একইভাবে এজন পুরুষেরও নারী বন্ধু থাকা অস্বাভাবিক নয়।
তবে প্রিয়জনের সঙ্গে বিপরীত লিঙ্গের কারও সম্পর্কই মানতে পারেন না অনেকেই। এ নিয়ে দাম্পত্য কলহেরও সৃষ্টি হয়। এর কারণ হলো প্রিয়জনকে হারানোর ভয়। পুরুষ কিংবা নারী উভয়ই নিজেদের সঙ্গীকে বিপরীত লিঙ্গের কারও সঙ্গে দেখলে ঈর্ষান্বিত হয়ে পড়েন। এমন দৃশ্য সিনেমা, গল্প, উপন্যাসের মতোই বাস্তবেও সবার মনে বিরাজমান। তবে সমীক্ষা বলছে, পুরুষদের চেয়ে নারীদের ঈর্ষা মারাত্মক রূপ ধারণ করে। তারা স্বামীর বান্ধবীকে নিয়ে বেশি ঈর্ষান্বিত হন।আবার স্ত্রীকে তার কোনো সুদর্শন পুরুষ বন্ধুর সঙ্গে দেখলেও ঈর্ষান্বিত হন পুরুষরা। তারাও চিন্তায় পড়ে যান বিষয়টি নিয়ে। তবে পুরুষের চেয়ে নারীরা সঙ্গীকে নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন।
সমীক্ষা বলছে, স্বামী অন্য সম্পর্কে জড়িয়ে পড়বেন কি না, তা নিয়ে নয় বরং স্বামী অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন কি না এ বিষয়ে দুশ্চিন্তা করেন নারীরা। বিশেষ করে স্বামীর বান্ধবী যদি সুন্দরী ও আকর্ষণীয় হন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই সমীক্ষা চালান। সমীক্ষা শেষে তারা জানান, এই বিষয়টি সম্পূর্ণই মস্তিষ্কজনিত সমস্যা। মস্তিষ্কের মূল দুটি অংশ সিঙ্গুলেট কর্টেক্স ও ল্যাটেরাল সেপ্টাম ঈর্ষান্বিত অনুভূতিকে বেশি উদ্দীপিত করে। যদিও সমীক্ষা সম্পর্ক ও জীবনকে নিয়ন্ত্রণ করে না। তাই সম্পর্ক ভালো রাখতে দুজনকেই দুজনের বিষয়ে জানতে ও বুঝতে হবে। মোট কথা একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখতে হবে। নিজের মতো ভেবে নিয়ে দু’জনের মধ্যে জটিলতা বাড়ালে আদতে লাভ কিছুই হবে না। সূত্র: সাইপোস্ট/ডেইলিমেইল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com