বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশেই প্রথম ‘ভয়েস-টু-টেক্সট’ ফিচার চালু করলো ইমো

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২

‘ভয়েস-টু-টেক্সট’ নামক নতুন একটি ফিচার চালু করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। এই ফিচারটি ব্যবহারকারীদের ভয়েস মেসেজকে টেক্সট অর্থাৎ লিখিত বার্তায় রূপান্তর করতে সক্ষম। ইমোর নতুন ফিচারটি সর্বপ্রথম বাংলাদেশে উন্মুক্ত করা হয়েছে। নতুন এই ফিচারের আওতায় ইমো ব্যবহারকারীরা ভয়েস মেসেজের ডানদিকে একটি ‘ভয়েস-টু-টেক্সট’ আইকন দেখতে পাবেন। ব্যবহারকারীরা ভয়েস মেসেজ বারে গিয়েও প্রাপ্ত মেনু থেকে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ভয়েস মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে টেক্সট মেসেজে পরিণত হবে। একাধিক ভয়েস মেসেজের ক্ষেত্রে প্রথম মেসেজটিকে টেক্সটে পরিণত করা হলে পরবর্তী মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবেই টেক্সটে রূপান্তরিত হয়ে যাবে। যে সকল ব্যবহারকারী ভয়েস মেসেজ শুনতে পছন্দ করেন না বা এমন পরিস্থিতিতে আছেন যেখানে তারা উচ্চশব্দে ভয়েস মেসেজ শুনতে পারছেন না– তাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে কাজে লাগবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস-টু-টেক্সট ফিচারটি তৈরি করেছে ইমো।
বাংলাদেশই প্রথম বাজার যেখানে ইমো এই ফিচারটি চালু করেছে এবং এর জন্য প্রযোজ্য প্রথম ভাষাও বাংলা। ইমো জানিয়েছে, ভবিষ্যতে আরও বিভিন্ন ভাষা এবং দেশের জন্য এই ফিচারটি চালু করা হবে। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com